• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে
মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে।।

গগনের নবনীলে মনের গোপনে
বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ
পলাশের নেশা মাখি চলেছি দু’জনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে ঐ ছোটছুটি করে কারা!
দখিনা পবনে দোলে, বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিব বেণু
আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে
থাক তব ভূবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে।।
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে

এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলেম আমি
হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামী
আমার কাছে, তোমার কাছে, আমার কাছে
বসন্ত এসে গেছে।।


Category: সিনেমার গানTag: অনুপম রায়
Previous Post:বাসরের দীপ আর আকাশের তারাগুলি – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:যেতে দাও আমায় ডেকোনা

Reader Interactions

Comments

  1. Pran

    February 13, 2025 at 2:40 am

    ধুরু মিয়া, লিরিক এ ভুল।

    Reply
    • Md. Mushfiqur Rahman

      March 8, 2025 at 2:49 am

      আপনি ঠিক বলেছেন। অনলাইনে এই গানটার সঠিক লিরিক পাওয়াই যাচ্ছে না। অথচ এটা বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ একটা গান!

      তবে এই ওয়েবসাইটের লিরিক্সটা মোটামুটি সঠিক শুধু প্রথম শব্দটা ভুল। “আকাশে”র জায়গায় “বাতাসে” হবে

      Reply
      • বাংলা লাইব্রেরি

        March 8, 2025 at 4:37 pm

        ধন্যবাদ। আকাশে বাতাসে করে দেয়া হয়েছে। আরও ভুল থাকলে সংশোধন করে দিলে কৃতজ্ঞ থাকব।

        Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑