• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বসন্ত এসে গেছে (একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » বসন্ত এসে গেছে (একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি)

একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি
কানাঘুষা শোনা যায়
বসন্ত এসে গেছে

কবিদের মৃতদেহ
চাপা পড়ে কাগজে
বসন্ত এসে গেছে

তাঁর ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকি বনে শোন
বসন্ত এসে গেছে

দূর হোক বানানের অকারণ চিন্তা
ই ঈ উ ঊ
ফাঁকা হোক ফুটপাতে হাঁটবো আরামে
কোকিলের ডাকে গুঁটি ফেলবো ক্যারামে
কেউ কানে কানে বলে গেল
শোনা গেছে খবরে
বসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা
টুঁটি টিপে ধরে প্রেম
বসন্ত এসে গেছে

রঙ লাগে শরীরের
ভাজে ভাজে ডালপালা
মুকুলের সন্ধানে
বসন্ত এসে গেছে

এই বসন্তে
কয়েক বছর আগে
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম ভুট্টা মাঠের পথে
সেই বসন্ত এখন ভীষণ দামি
আমার কাছে
তোমার কাছে
আমার কাছে

—————-
শিরোনামঃ বসন্ত এসে গেছে (Bosonto Ese Geche)
শিল্পীঃ অনুপম রায়
কথাঃ অনুপম রায়
সঙ্গীতঃ অনুপম রায়
মুভিঃ চতুষ্কোণ (২০১৪)

Category: সিনেমার গানTag: অনুপম রায়
Previous Post:যদি এক মূহুর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি
Next Post:মনে পড়ার গান (আমার চোখের নিচে কবেকার ক্লান্তি)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑