• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা

যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবোনা
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা
জেনো আমি ছাড়তে দেবোনা

আর আমি আমি জানি জানি চোরাবালি
কতখানি গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি প্রতি রাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
বেঁচে থাক রাতে পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেবোনা
যদি বেচে দিতে বলে শিকড়ে বাধা মাটি
জেনো আমি বেচতে দেবোনা

আর আমি আমি জানি জানি চোরাবালি
কতখানি গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি প্রতি রাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
বেঁচে থাক রাতে পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

—————————-
গানের কথা : অনুপম রায়
গায়ক : রূপম ইসলাম / সপ্তর্ষি মুখার্জী
চলচ্চিত্র: অটোগ্রাফ

http://www.youtube.com/watch?v=DeFaBkfSang

Category: সিনেমার গানTag: অনুপম রায়, রূপম ইসলাম
Previous Post:আমাকে আমার মত থাকতে দাও
Next Post:চল রাস্তায় সাজি ট্রাম লাইন

Reader Interactions

Comments

  1. Samiur Rahman

    July 19, 2026 at 12:01 pm

    এই গান আমার অনেক প্রিয়
    তুমিও শুনতে পারো

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑