• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যেখানে শুরুর কথা বলার আগেই শেষ (একবার বল নেই তোর কেউ নেই)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » যেখানে শুরুর কথা বলার আগেই শেষ (একবার বল নেই তোর কেউ নেই)

যেখানে শুরুর কথা বলার আগেই শেষ
সেখানেই মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারি অভ্যেস
যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘাস
সেখানেই ছুটবো ভাবি কিনব গল্প ভুল হবে বলার
এই বুঝি ফসকাল হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে
প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে

একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই…

যেভাবে দৃশ্য অনেক গিলছে আমায় রোজ
সেভাবেই আড়াল পেলে ভাঙছি আমি হচ্ছি যে নিখোঁজ
যেখানে ডাক পাঠালে মৃত দেহের ভিড়ে
সেখানেই তুলছি ছবি টলছি নেশায় আসছি আবার ফিরে
এই বুঝি ফসকাল হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে
প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে

একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই…
—————-
ছায়াছবি: বাইশে শ্রাবণ
কন্ঠশিল্পী: অনুপম রায়

Category: সিনেমার গানTag: অনুপম রায়
Previous Post:আমি সাগরের বেলা, তুমি দুরন্ত ঢেউ
Next Post:বাড়িয়ে দাও তোমার হাত

Reader Interactions

Comments

  1. স্বপ্ন বিলাসী মুবিন

    November 30, 2013 at 10:00 pm

    জোশ !

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑