• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজ দু’জনার দু’টি পথ ওগো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » আজ দু’জনার দু’টি পথ ওগো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

আজ দু’জনার দু’টি পথ ওগো
দু’টি দিকে গেছে বেঁকে ।
তোমার ও পথ আলোয় ভরানো জানি,
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে ।।

সেই শপথের মালা খুলে
আমারে গেছো যে ভুলে ।
তোমারেই তবু দেখি বারে বারে
আজ শুধু দূরে থেকে ।।

আমার এ কূল ছাড়ি,
তব বিস্মরণের খেয়া ভরা পালে
অকূলে দিয়েছি পাড়ি ।

আজ যতোবার দীপ জ্বালি
আলো নয়, পাই কালি ।
এ বেদনা তবু সহি হাসিমুখে
নিজেরে লুকায়ে রেখে ।।

***


গান – আজ দু’জনার দু’টি পথ ওগো
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
ছায়াছবি: হারানো সুর

Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার, হেমন্ত মুখোপাধ্যায়
Previous Post:তুমি নিজের মুখেই বললে যেদিন
Next Post:আমার জীবনের এত খুশি এত হাসি

Reader Interactions

Comments

  1. সালাম

    April 16, 2010 at 5:59 pm

    হেমন্ত মুখোপাধ্যায় এর গান মানুষে মন কেরে নেয়।তাই
    ধন্যবাদ আপলোডার।

    Reply
  2. সালাম

    April 16, 2010 at 6:00 pm

    ধন্যবাদ আপলোডার,কে…।

    Reply
  3. Abdul Malek

    April 21, 2022 at 6:54 pm

    খুব সুন্দর গান যখনি শুনি মন জুড়িয়ে যায়।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑