এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই
মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই
এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই ॥
এই মাটির দেহ খাইল ঘুণে, দেখল না তো কেউ
সারা জীবন দুই নয়নে রইল জলের ঢেউ
আমার দুঃখের কথা কইতে গেলে
এই দুনিয়ার সবাই বলে ‘শোনার সময় নাই॥’
হায় এখন বুঝি দারুণ সময় বদলে গেছে দিন
কেউ আমারে চায় না দিতে একটু সময় ঋণ
আমার মনের বাগান রইল খালি
সেই বাগানের সুজন মালি বলো কোথায় পাই ॥
কথা-সুর : আলাউদ্দীন আলী,
কণ্ঠ : মিতালী মুখার্জি,
অভিনয় : শাবানা,
চিত্রপরিচালক : আমজাদ হোসেন
দুই পয়সার আলতা (৩১ ডিসেম্বর ১৯৮২)
wow
mona pora sai din gule …. i am missing my childhood.