ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনিতো বুঝি আর জীবনে আমার ।
এই চাঁদেরও তিথিরে বরন করি –
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত ।।
বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার
ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার ।
এই মধুর হাসিতে হৃদয় ভরি –
এই চাঁদেরও তিথিরে বরন করি ।
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত ।।
সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়
ফুলঋতু আজ এল বুঝি মোর জীবনের ফুল ছায় ।
কোথায় সে কত দূরে জানিনা ভেসে যাই
মনে মনে যেন স্বপ্নের দেশে যাই ।
আজ তাই কি জীবনে বাসর গড়ি –
এই চাঁদেরও তিথিরে বরন করি ।
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত ।।
***
গান – ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
সুরকার: রবীন চট্টোপাধ্যায়
ছায়াছবি: সবার উপরে
Leave a Reply