তুই যে আমার মিলনমালা রে বন্ধু – লিরিক্স – খোশনূর আলমগীর
তুই যে আমার মিলনমালা রে বন্ধু
পিরিতের নকশি সুতায় গেঁথে রাখি
কান্দে পরান, ভাসে দুই নয়ন
প্রাণসজনী, দমে দমে তোরে ডাকি, হায় গো ॥
তুই যে সুরুজ বন্ধু আমার, আমি মেঘের কালো
নিশিরাতে তুই যে সোনা পূর্ণ চান্দের আলো
দুখের মাঝে তুই যে আমার সুখের সোহাগ পাখি
প্রাণসজনী, দমে দমে তোরে ডাকি ॥
আমি ভ্রমর মধুমাসে, তুই যে বনফুল
আমি জোয়ার প্রেমের গাঙে, তুই যে তারই কূল
এপারে-ওপারে বন্ধু তোরই যেন থাকি
প্রাণসজনী, দমে দমে তোরে ডাকি ॥
কথা : খোশনূর আলমগীর,
সুর : আনোয়ার পারভেজ,
কণ্ঠ : এন্ড্রু কিশোর,
অভিনয় : আলমগীর,
চিত্রপরিচালক : আলমগীর
নিষ্পাপ (১ আগস্ট ১৯৮৬)
Leave a Reply