• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আধো আলো ছায়াতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » আধো আলো ছায়াতে

কিশোর কুমার:
আধো আলো ছায়াতে
কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে
হবে বলো কার

আশা ভোঁসলে:
কারো নয় শুধু যে আমার
আধো আলো ছায়াতে
কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে
হবে বলো কার

কিশোর কুমার:
আমারি আকাশে তুমি যে ধ্রুবতারা
তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশেহারা
আশা ভোঁসলে:
আছি মনে আর মরণে
আমি যে তোমার

আধো আলো ছায়াতে
কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে
হবে বলো কার

কিশোর কুমার:
কারো নয় শুধু যে আমার

আশা ভোঁসলে:
জোছনা ঢালা এই রাত যেন এমনি থাকে
প্রেমেরি স্বপ্ন মহল যেন এমনি থাকে

কিশোর কুমার:
আমি আলো হয়ে আসবো হোকনা অন্ধকার
আধো আলো ছায়াতে
কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে
হবে বলো কার
আশা ভোঁসলে:
কারো নয় শুধু যে আমার

কিশোর কুমার:
আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে
আশা ভোঁসলে:
মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে
দুজনে:
তুমি ডাকলে কাছে থাকলে
ভয় নেই হারিয়ে যাওয়ার

Category: সিনেমার গানTag: আশা ভোঁসলে, কিশোর কুমার
Previous Post:আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:আকাশ কেন ডাকে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑