• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

আছেন আমার মোক্তার
আছেন আমার ব্যারিস্টার।
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার।
আমি পাপী তিনি জামিনদার।।

মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই!
মনরে………ওহো মনরে……
দুই কান্দে দুই মুহুরি
লিখতে আছেন ডাইরি।
দলিল দেইখা রায় দিবেন
টাকা পয়সার নাই কারবার,
সময় থাকতে মনা হুশিয়ার।।

সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেন্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার।
মনরে………ওহো মনরে……
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া।
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টার।
সময় থাকতে মনা হুশিয়ার।।

*

গান – আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: সৈয়দ আব্দুল হাদী
সুরকার: আলাউদ্দিন আলী
ছায়াছবি: গোলাপী এখন ট্রেনে

Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:চিলেকোঠার সেপাই
Next Post:পথচলা

Reader Interactions

Comments

  1. সাঈদ

    May 30, 2009 at 7:29 am

    খুবই চমৎকার উদ্যোগ।

    Reply
    • SHOIKOT

      August 30, 2026 at 11:19 am

      সত্যিই গানটা অনেক সুন্দ্র

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑