• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যৌবনেরই বীণার তারে তুলেছি ঝংকার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » যৌবনেরই বীণার তারে তুলেছি ঝংকার
যৌবনেরই বীণার তারে তুলেছি ঝংকার—-
এই হৃদয়ের সাগর হবো পার ||
আনন্দেরই দিগন্ত যে চলেছে তরীখান,
অশেষের আজ শেষ দেখিতে কন্ঠে নিলেম গান |
কেন যে ফুল কাঁটায় ফোটে,
সুখের সাথে দুঃখ জোটে,
আলো আঁধার দোঁহায় দুঁহু চায় যে হারাবার ||
রাত্রি দিন যাক না বয়ে ঢেউয়ের তালে তালে,
ক্ষণকালের গান দিয়ে যে বাঁধব চিরকালে |
জ্বালিয়ে দিয়ে প্রাণের ধূপে
গন্ধে পাব অপরূপে
ফুলের হার নাই বা হল, হোক সে তরবার ||
না হয় তরী ডুবুডুবু, ভাঙে ভাঙুক হাল,
শঙ্কা ভরা কালো আকাশ হতেছে ভয়াল |
মরণ এলে কপোল চুমি
বলবে সঙ্গে এসো তুমি,
পরাণ ভরা রসদ আছে ভালোবাসিবার ||

কথা-শৈলেন রায়
সুর ও শিল্পী- পঙ্কজ কুমার মল্লিক
( সহশিল্পী – উৎপলা সেন )
Category: আধুনিক বাংলা গানTag: শৈলেন রায়
Previous Post:মেঘ হেরি নীল গগনে
Next Post:আজ চঞ্চল মন যদি মৌমাছি হয়ে চায় ক্ষতি কি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑