• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজ মৌ মৌ মহুয়ায় মৌমাছি সারাদিন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » আজ মৌ মৌ মহুয়ায় মৌমাছি সারাদিন

আজ মৌ মৌ মহুয়ায় মৌমাছি সারাদিন
হয়ত বা গুন গুন করবে,
বৌ বৌ কৈ তুমি কও বল বলে এক
বৌ কথা কও সুর ধরবে।
দোল দোল বাতাসের ছন্দে,
ঝিম ঝিম নেশা লাগা নিমফুল
তারই মধু গন্ধে–
হয়ত তোমার চোখে আমারই
সে প্রেরণায় নতুন স্বপ্ন কিছু ঝরবে।
পাখীদের ছড়া যেন সুরপঞ্চমে ভরা,
সে সুরের মন্তর অন্তর খুশী করা।
ঝর ঝর পিয়ালের ছায়াতে,
ঘুম ঘুম নিরালায় দুটি মন–
মিশে যাক মায়াতে।
হয়ত বা মেঘ ছুঁয়ে সারাদিন ধরে শুধু
রোদ সোনা ঝরে ঝরে পড়বে।

———–
সুর ও শিল্পী : নীতা সেন

Category: আধুনিক বাংলা গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার, নীতা সেন
Previous Post:ঐ দোল দুল দোলে দোলে ফুল দোলে
Next Post:আমার গানের স্বরলিপি লেখা রবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑