• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোর অশ্রু সাগর কিনারে বেদনার এই খেয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » মোর অশ্রু সাগর কিনারে বেদনার এই খেয়া

মোর অশ্রু সাগর কিনারে বেদনার এই খেয়া
পথ চাওয়া আঁখি তবুও নিমেষহীন।
আজ নেই শুধু সেই সে হারানো দিন।।

গন্ধের ভারে মন্থর বায়ু অন্তর ছুঁয়ে যায়
মনে হয় শুধু হায়
সব কিছু ভুলে হায় তুমি আজ উদাসীন।।

প্রণয়ের মধু মৃণাল বাঁধনে
আছি তবু যেন বাঁধা।
তব হৃদয়ের সুরে মোর এই নাম
আজও আছে কিগো সাধা।।

স্বপ্নের তীরে অপলক আঁখি কি যেন খুজিতে চায়
বুঝিতে পারিনা হায়
তাই চির বেদনায় আমি অনন্ত লীন।।

————–
শিল্পী : শচীন গুপ্ত
সুর : সুধীরলাল চক্রবর্তী

Category: আধুনিক বাংলা গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার, সুধীরলাল চক্রবর্তী
Previous Post:যেখানেই থাকো যত দূরে তুমি থাকো
Next Post:রিনিক ঝিনি ঝিনি চিনি তারে চিনি – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Comments

  1. SIDDHARTHA DATTA

    September 15, 2019 at 12:24 am

    “মোর অসাগর কিনারে রয়েছে বেদনার এই খেয়া” এর জায়গায় মোর অশ্রু সাগর কিনারে রয়েছে বেদনার এই খেয়া” হবে।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑