• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুর হতে শুধু ছুঁয়ে যাও তুমি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » দুর হতে শুধু ছুঁয়ে যাও তুমি

দুর হতে শুধু ছুঁয়ে যাও তুমি
আমায় তোমার গানে।
কেন দূরে সরে যাও আলেয়ার মত
মন মোর নাহি জানে।।
কেন এ ছলনা মন নাহি দেবে যদি
মোর প্রেম হবে কি গো মরুতে হারানো নদী
ভালবাসা মোর কোনদিন কিছু
চায়নি তো প্রতিদানে।।
হৃদয় আমার আঁধারে হারায়ে যায়
মধু ফাল্গুন এ ভুবন হতে
শুধু যে বিদায় চায়।।
ঝরা মুকুলের সুরভিতে কাঁদে বেলা
বুঝিতে পারিনি মন নিয়ে একি খেলা
তব নামে জ্বালা মণিদীপ কিগো
নিভে যাবে অভিমানে।।

———
শিল্পী : নীতা সেন
সুর : সুধীরলাল চক্রবর্তী

Category: আধুনিক বাংলা গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার, নীতা সেন, সুধীরলাল চক্রবর্তী
Previous Post:শুধু ক্ষমা চাওয়া ছিল বাকি যারে ভাবি আলো
Next Post:যেখানেই থাকো যত দূরে তুমি থাকো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑