• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো

জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
সমাধি পরে মোর জ্বেলে দিও।
এখনো কাছে আছি তাই তো বোঝনা
আমি যে তোমার কত প্রিয়।।
হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম
বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম
আমি যে অসহায় আমার এ অপরাধ
পার তো ক্ষমা করে নিও।।
যেদিন চিরতরে হারায়ে যাব আমি
ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি।
সেদিন ডাক যদি এ নাম ধরে হায়
রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়
তবুও আমায় পাবে না খুঁজে আর
বিরহী হব জানি বরণীয়।

——–
সুর ও শিল্পী : সতীনাথ মুখোপাধ্যায়

Category: আধুনিক বাংলা গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার, সতীনাথ মুখোপাধ্যায়
Previous Post:আকাশ আর এই মাটি ঐ দূরে যেথা মেশে
Next Post:শেষ প্রহরের ভীরু নয়ন ব্যথায় ছল ছল

Reader Interactions

Comments

  1. Chhaya Arora

    April 3, 2021 at 8:38 am

    Translate it in English.

    Reply
  2. Smzyuv

    August 8, 2026 at 2:18 am

    অসাধারন লেখনী

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑