• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মহুল ফুলে জমেছে মৌ হিজল গাঙে ডাহুক ডাকে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » মহুল ফুলে জমেছে মৌ হিজল গাঙে ডাহুক ডাকে

মহুল ফুলে জমেছে মৌ–
হিজল গাঙে ডাহুক ডাকে
ওগো কালো বৌ কোথায় তুমি যাও
ঝিকিমিকি ঝাউয়ের ফাঁকে
বাদামী বোদ ঝলকে
দোপাটিতে খোঁপাটি সাজাও।
ঝর ঝর কৃষ্ণচূড়া ছায়া ছড়ালো
লাজুক চোখে নীলাকাশ মায়া ভরালো
কেন আলতা রাঙা আলতো চলাতে
নূপুর বাজাও।
পলাশ বনে মৌমাছি ঐ এলো।
গুঞ্জন করে—
আমার মনের কিছু কথা সুরের দোলায় যেন
হৃদয় দিল ভরে।
তবে কি সেই পরদেশী ফিরে এল না
তারে কি হায় আঁখি তোমার ফিরে পেল না
কেন সেই সে বধুর মধুর স্বপনে
পরাণ সাজাও।

———–
সুর ও শিল্পী : শ্যামল মিত্র

Category: আধুনিক বাংলা গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার, শ্যামল মিত্র
Previous Post:সেদিন যখন প্রথম বৃষ্টি এলো
Next Post:আমি চেয়েছি তোমায় সেকি মোর অপরাধ

Reader Interactions

Comments

  1. Pradip Chajrabarty

    September 22, 2021 at 2:55 pm

    দু-এক জায়গায় মনে হলে একটু ভুল ছিল সেগুলো সংশোধন করে পুরোটা লিখে দিলাম : —

    মহুল ফুলে জমেছে মৌ–
    হিজল ডালে ডাহুক ডাকে,
    ওগো কালো বৌ কোথায় তুমি যাও ?
    ঝিকিমিকি ঝাউয়ের ফাঁকে
    বাদামী বোদ ঝলকে,
    দোপাটিতে খোঁপাটি সাজাও ।
    ঝর ঝর কৃষ্ণচূড়া ছায়া ছড়ালো,
    লাজুক চোখে নীলাকাশ মায়া জড়ালো ।
    কেন আলতা রাঙা আলতো চলাতে
    নূপুর বাজাও ।
    পলাশ বনে মৌমাছি এলো ঐ,
    গুঞ্জন করে—
    আমার মনের কিছু কথা সুরের দোলায় যেন
    হৃদয় দিল ভরে ।
    তবে কি সেই পরদেশী ফিরে এল না,
    তারেই কি হায় আঁখি তোমার ফিরে পেল না ।
    কেন সেই তো বধুর মধুর স্বপনে,
    পরাণ নাচাও ।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑