• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি তো জানোনা বেঁধেছ আমায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » তুমি তো জানোনা বেঁধেছ আমায়

তুমি তো জানোনা বেঁধেছ আমায়
কোন সে আলোক ডোরে।
সুদূর আকাশে বা দীপ জ্বালো
পথ বলে দিতে মোরে।
আমার বীণার আলাপন
শুধু সে তোমার খোঁজে হে গোপন
সুরে সুরে তাই তোমার হৃদয়
দিতে চাই আমি ভরে।
বুঝিতে পারি না কোন সে আঁধারে
কোথায় হারায়ে আছ
তবু মনে হয় মরমে আমার
নীরবে দাঁড়ায়ে আছ।
তুমি যেন কতদূর
কেন যে কাঁদাও হে মধুর
শত বরষার অশ্রু যে মোর
নয়নে রেখেছি ধরে।

———
শিল্পী : পান্নালাল ভট্টাচার্য
সুর : উমাশঙ্কর চট্টোপাধ্যায়

Category: আধুনিক বাংলা গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার, পান্নালাল ভট্টাচার্য
Previous Post:একটি দুটি তারা করে উঠি উঠি
Next Post:বন্ধু তোমার হৃদয় দোলানো গানে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑