• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অনেক দূরের ঐ যে আকাশ – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » অনেক দূরের ঐ যে আকাশ – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

অনেক দূরের ঐ যে আকাশ নীল হলো,
আজ তোমার সাথে আমার আঁখির মিল হলো ।
কৃষ্ণচূড়ার মতন এমন অনুরাগে লাল
আজ খেয়ালখুশির ময়ূরপঙ্খী উড়িয়ে দিল পাল ।।

আজ আলাপনে মিষ্টি কথার আলিম্পনা এঁকে
ফুরিয়ে যাবে প্রহরগুলো তোমায় আমায় দেখে
আজ কুহুর গানে দুঁহুর প্রাণের সুর যে খোঁজে তাল ।।

বেশ লাগে এই সীমার বাঁধন ছাড়িয়ে যেতে,
তাই আজ দু’জনে চাই যে শুধু হারিয়ে যেতে ।

আজ এ গান আমার দোল দোলানো প্রজাপতির পাখা
রামধনুকের সাতটি রঙের স্বপ্ন যেন আঁকা
আজ ফাগুনে ওই আগুন ছড়ায় পলাশেরই ডাল ।।

***

গান – অনেক দূরের ঐ যে আকাশ
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
সুরকার: নচিকেতা ঘোষ

Category: আধুনিক বাংলা গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:কতদূরে আর নিয়ে যাবে বল কোথায় পথের প্রান্ত
Next Post:প্রেম একবারই এসেছিল নীরবে

Reader Interactions

Comments

  1. Nihar Aktear

    September 6, 2026 at 5:56 am

    You are very happy

    Reply
  2. Nihar Aktear

    September 6, 2026 at 5:57 am

    House

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑