• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বহুদিন আগে নাকি ছিল ভগবান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » বহুদিন আগে নাকি ছিল ভগবান

বহুদিন আগে নাকি ছিল ভগবান
ধনুকেতে টান দিয়ে ছুঁড়ে দিত বান
কথা নাকি শুনে তার সব হনুমান
যুদ্ধের ক্ষেত্রে দিয়ে দিত প্রাণ
দাতা ছিল ত্রাতা ছিল করে দিত দান
প্রজারা তাকে কত করে সম্মান
তাই সীতা সতী কিনা করতে প্রমাণ
প্রজাদের অনুরোধে আগুন জ্বালান
এ বেচারা, এ বেচারা ভাবে বসে বসে ভেবে সারা |

স্বর্গে তখন ছিল দেবতার রাজ
মধ্যমনি তিনি গুণী দেবরাজ
যখন তখন তিনি ছুঁড়তেন বাজ
মর্ত্যে শান্তি রাখা ছিল তার কাজ
রূপসী উর্বশী আর সোমরস
স্বর্গটা ছিল নাকি তারই হাতে বশ
দেবগুণে গুণী তুমি কি করিলে কাজ
সারা দেহ লোচনে ভরে কাটে লাজ
এ বেচারা ভাবে, বসে বসে ভেবে সারা |

আগুন আজও জ্বলে ভীষণ জ্বলন
পিতৃ-আজ্ঞা আজও হচ্ছে পালন
বিভীষণ আজও আছে আছেন রাবণ
আজও বীরেরা মরে লড়ে মহারণ
আজও আছে ভগবান তাকত বহুত
উর্বশী সোমরস তাও মজুত
আগুন আজও জ্বলে জ্বলে ধুনোধূপ
বদলায় চেহারা বদলায় রূপ
এ বেচারা, এ বেচারা ভাবে বসে বসে ভেবে সারা |

 

Category: আধুনিক বাংলা গানTag: শিলাজিৎ মজুমদার
Previous Post:শোনো ঠিক শুরুর আগে (ভূমিকা)
Next Post:হে শোনো খবর আজ কবর খোঁড়া বন্ধ আছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑