• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেউ বা করে চণ্ডীপাঠ কেউ দেয় আজান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » কেউ বা করে চণ্ডীপাঠ কেউ দেয় আজান

কেউ বা করে চণ্ডীপাঠ
কেউ দেয় “আজান”
কেই বা বলে — “আ-মেন”
সবই তো সমান
পাশাপাশি আছেন যিশু আল্লাহ্ ভগবান॥

কেউ ছুটে যায় “মক্কাতে”
কেউ বা “মদিনায়”
কেউ ছুটে যায় “জেরুজালেম”
কেউ বা “অযোধ্যায়”
সবাই খোঁজে যে যার পথে কোথায় ভগবান ?
পাশাপাশি আছেন যিশু আল্লাহ্ ভগবান॥

কেউ ছুটে যায় মন্দিরে
পাথরে খোঁড়ে মাথা
কেউ ছুটে যায় মসজিদে
খোলে কোরানের পাতা
কেউ বোঝে না আসল কথা — মানুষই ভগবান
পাশাপাশি আছেন যিশু আল্লাহ্ ভগবান॥

কেউ বা “আম্মা” বলে কাঁদে
কেউ বা “মাদার”স মা
চোখের জলের রং তো সাদা
কেউ আলাদা না
রক্ত দেখে যায় কি চেনা
রাম না রহমান ?

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
শিল্পী – ক্যালকাটা ইউথ কয়্যার
১৯৯০

Category: আধুনিক বাংলা গানTag: শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:ম্যান্ডেলা আফ্রিকা ম্যান্ডেলা
Next Post:এসো আমরা তরী বেয়ে যাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑