• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঝড় উঠেছিল ঝড় নীল-সমুদ্রে ঝড়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » ঝড় উঠেছিল ঝড় নীল-সমুদ্রে ঝড়

ঝড় উঠেছিল — “ঝড়”
নীল-সমুদ্রে ঝড়
আরব সাগর থেকে উঠে আসা
ছেচল্লিশের ঝড়
ঝড়ের দাপটে কেঁপে উঠেছিল শাসক ভয়ংকর॥

ঘুমন্ত নদী ছুটন্ত হয় দুরন্ত রণসাজে
বিদ্রোহ-নৌ বিদ্রোহ জাগে তলোয়ার জাহাজে
বিদেশী-শাসন, আসন স-ভয়ে
কেঁপে ওঠে থরোথর॥

নাবিক-বন্ধু সেনানী তোমরা পরাধীনতার কালো
জল-তরঙ্গে সাজিয়েছিলে স্বাধীনতার আলো

শৃংখল ভাঙো, শৃংখল ভাঙো সারা দেশে সাড়া জাগে
বিপ্লব, মহা-বিপ্লব আসে মুক্তির দোলা লাগে
ঝোড়ো হাওয়া এসে ভেঙে দিয়ে গেল
সাজানো তাসের ঘর॥

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী – অজিত পান্ডে
১৯৯৬ সাল। ১৯৪৬ এর নৌবিদ্রোহের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে রচিত।

Category: আধুনিক বাংলা গানTag: অজিত পাণ্ডে, শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:এই তো এলে এখনই প্রিয় যাবার কথা বোলো না
Next Post:আনন্দ আজ ধরে না আর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑