• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একটু গেলেই অথৈ সাগর পা বাড়ালেই নদী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » একটু গেলেই অথৈ সাগর পা বাড়ালেই নদী

একটু গেলেই অথৈ সাগর
.                পা বাড়ালেই নদী
বুকের মধ্যে কুলুকুলু গঙ্গা ভাগীরথী
.                এই আমাদের কোলকাতা
.                প্রিয়তমা কোলকাতা
গাত বাড়ালেই বন্ধু মেলে
.                 প্রেমের কোমলতা॥

মায়ের মত কোলকাতা তার কোলটি পাতা আছে
সবাইকে নেয় আপন করে দূরকে টানে কাছে
.                এই আমাদের কোলকাতা
.                আদরিনী কোলকাতা
ছড়ায় গানে ছড়িয়ে আছে অনের গল্প-কথা॥

আকাশ যেন “যামিনী রায়” বাতাস “রবি ঠাকুর”
সেই বাতাসে ভাসে আবার অগ্নিবীণার সুর
.                নজরুলের এই কোলকাতা
.                নেতাজীর এই কোলকাতা
কিশোর কবি সুকান্তের ছন্দে সুরে গাঁথা॥

বৃষ্টি পড়ে টাপুর টুপুর কোলকাতাতে বান
দুঃখ-সুখের কান্না-হাসির ওঠে কলতান
.                “চোখের মণি” কোলকাতা
.                “জ্ঞানের খণি” কোলকাতা
চিরন্তনী ঐ শহরে আছে মানবতা॥

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী – ভূপেন হাজারিকা
(কলকাতার তিন’শ বছর পূর্তি উপলক্ষে রচিত।)

Category: আধুনিক বাংলা গানTag: ভূপেন হাজারিকা, শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:যাওয়ার আগে যাব না আমি তোমাকে না বলে
Next Post:নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑