• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আগুন ঝরছে কবিতার সংসারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » আগুন ঝরছে কবিতার সংসারে

আগুন ঝরছে কবিতার সংসারে
কোকিলের লাশ ছড়ানো পথের ধারে
“কোরাপুট” জ্বলে, “কালাহাণ্ডীর” মাঠ
শিল্পী লেখক নায়ক বন্ধু
.                   বাড়াও দরদী হাত॥

চোখের সামনে যাবতীয় শোকতাপ
আকাশ এখানে ছড়ায় যে উত্তাপ
কঙ্কাল সে তো মানুষের এক নাম
অনাহারে ভেঙে গেছে জীবনের হাট
শিল্পী লেখক গায়ক বন্ধু
.                   বাড়াও দরদী হাত॥

ক্ষুধার ভূগোলে লেখা আছে দুটো নাম
শকুনের ঠোঁটে খুঁজে পাবে তার দাম
চোখের জলে কান্নায় ভেজে পথ
বলরাম কাঁদে কাঁদছে জগন্নাথ
শিল্পী লেখক গায়ক বন্ধু
.                   বাড়াও দরদী হাত॥

গায়ক, তোমার তানপুরা তুলে রাখো
শিল্পী, তোমার রঙের তুলিতে আঁকো
কান পেতে শোনো কাঁদছে সুভদ্রা
রেখে দাও কবি প্রেমের কবিতা পাঠ
শিল্পী লেখক গায়ক বন্ধু
.                   বাড়াও দরদী হাত॥

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী – ভূপেন হাজারিকা
(ওড়িশার খরা-পীড়িত “কোরাপুট” ও “কালাহাণ্ডী”র মানুষদের উদ্দেশে নিবেদিত)

Category: আধুনিক বাংলা গানTag: ভূপেন হাজারিকা, শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:কোলকাতা কোলকাতা কিছু গান কিছু কথা
Next Post:যাওয়ার আগে যাব না আমি তোমাকে না বলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑