• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একদিন চলে যাব অন্য পথে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » একদিন চলে যাব অন্য পথে

একদিন চলে যাব অন্য পথে
যে পথে গেলে আর কেউ ফেরে না
যেতে হবে
যেতে দাও সময় যখন
.               এসে গেছে পৃথিবীর শেষ স্টেশন॥

জীবনের রেলগাড়ি বহু পথ ঘুরে
চলে গেছে দূর থেকে আরও বহু দূরে
ঝড়-জল-বৃষ্টিতে আর রোদ্দুরে
সময় পেরিয়ে গেছে সন্ধ্যা এখন
যেতে হবে
যেতে দাও সময় যখন
.               এসে গেছে পৃথিবীর শেষ স্টেশন॥

মানুষের হাটে হাটে শেষ বিকিকিনি
আমি তবু রয়ে গেছি আরও বেশি ঋণী
হিসাবের খাতা খুলে কখনো দেখিনি
শোধ করা গেল না তো কি হবে এখন ?
যেতে দাও সময় যখন
.               এসে গেছে পৃথিবীর শেষ স্টেশন॥

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – কল্যাণ সেন বরাট
শিল্পী – মৃণাল চক্রবর্তী

 

Category: আধুনিক বাংলা গানTag: কল্যাণ সেন বরাট, মৃণাল চক্রবর্তী, শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:হাওয়া ঝির্ ঝির্ খুশি রিম ঝিম
Next Post:আমার কবিতা ছবি আঁকে সঞ্চিত ব্যথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑