• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কবিতা কি তাই ? কবিতা কি শুধু তাই ?

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » কবিতা কি তাই ? কবিতা কি শুধু তাই ?

(কবি বীরেন্দ্র চট্টপাধ্যায় কে মনে রেখে)

কবিতা কি তাই ?
কবিতা কি শুধু তাই ?
মনের খেয়ালে কাগজে-কলমে
.                      শব্দ সাজাই ?

কবিতা কি শুধু রম্য-রচনা
ফুল পাখি আর চাঁদের জোছোনা
প্রিয়ার সঙ্গে জল-তরঙ্গ
.                      নৌকো ভাসাই ?

কবিতা কি শুধু “ওমর খয়াম”
অথবা বিরহী যক্ষের নাম
প্রেমের অনলে একাকিনী জ্বলে
.                      “বিরহিনী রাই” ?

কবিতা বন্দী চার-দেওয়ালে
তোমার আমার চোখের আড়ালে
কবিতাকে আনো রাজপথে আজ
.                      মিছিলে চাই॥

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – অলোকনাথ দে
শিল্পী – ভূপেন হাজারিকা

Category: আধুনিক বাংলা গানTag: অলোকনাথ দে, ভূপেন হাজারিকা, শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:আকাশের সিঁড়ি বেয়ে যখন সন্ধ্যা-মেয়ে
Next Post:হাওয়া ঝির্ ঝির্ খুশি রিম ঝিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑