• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রেম বড় মধুর কভু কাছে, কভু সুদূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » প্রেম বড় মধুর কভু কাছে, কভু সুদূর

সংলাপ – প্রেম যেন এক অতিথির মত কখনো জীবনে আসে ফুল-ডোরে বাঁধে, কখনো আবার অশ্র ঝরিয়ে চলে যায়॥

প্রেম বড় মধুর
কভু কাছে, কভু সুদূর
কখনো জীবনে ফুল ফোটায়
কাঁদিয়ে যায় সে দূর ||

প্রেম যেন নদী ভাঙে আর গড়ে
জীবনের দু’টি কূল ঘিরে
ভাঙা-গড়া খেলা, খেলে সারা বেলা
তীর ছুঁয়ে যায় ধীরে ধীরে
মিলনের গান গায়
বিরহের কান্নায়
হৃদয়ে বাজায় নূপুর ||
ভাঙা-গড়া ছন্দে, কখনোআনন্দে
কখনো যে সুর বিধূর ||

প্রেম যেন নারী আলো আর ছায়া
জীবনের নীলাকাশ ঘিরে
কখনো সে মায়া কখনো আলেয়া
মায়াবিনী দু’টি আঁখি-তীরে
ছায়াছবি এঁকে যায়
সুখে দুখে ঝঞ্ঝায়
আকাশে মেঘের সিঁদুর
বকুলের গন্ধে
ভরে’ সে সকাল-দুপুর ||

. *************************

কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী -কিশোর কুমার

Category: আধুনিক বাংলা গান, সিনেমার গানTag: কিশোর কুমার, শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:যখন আমি অনেক দূরে থাক্ বো না এই মাটির ঘরে
Next Post:সামনে পিছে ডাইনে বামে চলতি বাসে কিংবা ট্রামে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑