• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শোন শোন শোন সবাই সাতের পাঁচালী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » শোন শোন শোন সবাই সাতের পাঁচালী

শোন’ শোন’ শোন সবাই ‘সাতের পাঁচালী’
সংখ্যা সাতের কেরামতির কথাই শুধু বলি
.                      শোন’ ‘সাতের পাঁচালি’ ||

সাত পুরুষের ভাগ্য ভালো যদি ঘরের বউ
সাত চড়ে ‘রা’ নাহি কাড়ে মুখে ঝড়ে মউ
সাত জন্মের পাপের বোঝা
যদি সে হয় দশ ভূজা
সাতপাকের ঐ সাথী যদি স্বভাবে হয় ‘মা কালী
.                      শোন’ ‘সাতের পাঁচালি’ ||

সাত-সকালে ঘুমের থেকে উঠেই সপ্তসুরে
গিন্নী যখন বিসমিল্লার সানাই দেন জুড়ে
‘বাজারে যাও’ ——-লাগায় তাড়া
তখন ভাবি, ‘হে মা তারা’
ভুল করে হায় কেন আমায় ‘স্বামী’ করে পাঠালি ?
.                      শোন’ ‘সাতের পাঁচালি’ ||

সাতের রাজার ধন একটি মানিক ঘরে যদি আসে
শূন্য ঘরে চাঁদের আলো ঝিলিক্ দিয়ে হাসে
সাতেও নেই পাঁচেও নেই
তবু তো রেহাই নেই
সাত-সতেরো না ভেবে এই করে গেলাম হেঁয়ালী
.                     শোন’ ‘সাতের পাঁচালি’ ||

*************************

কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পী -সুধীন সরকার

Category: আধুনিক বাংলা গানTag: শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা
Next Post:কত রাজপথ জনপথ ঘুরেছি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑