• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও ঠাকুর পো, আমার মাথা খাও

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » ও ঠাকুর পো, আমার মাথা খাও

ও ঠাকুর পো,
আমার মাথা খাও
পোস্টাপিসে যাও
তোমার দাদার চিঠি এল কি-না
একটু খবর নাও ||

পাড়ায় পাড়ায় চিঠি বিলোয়
.                   পোস্টাপিসের পিওন
আমার কে দেয় না চিঠি
.                   পোড়া কপাল এমন
বছর ঘুরে পার হতে যায়
.                   বোঝ না কি তাও ?

বিয়া-সাদি করলে না, ভাই
.                   বুঝবে কেমন করে
বুঝতে তুমি বউটি তোমার
.                   গেলে বাপের ঘরে
দেখে নিতাম এক্ লা তুমি
.                   কি করে কাটাও ?

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – ভূপেন হাজারিকা
শিল্পী- ললিতা ধরচৌধুরী

 

Category: আধুনিক বাংলা গানTag: ভূপেন হাজারিকা, শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:মায়াবতী মেঘে এল তন্দ্রা
Next Post:দয়ার সাগর বিদ্যাসাগর লোকে তোমায় বলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑