যেতে দাও আমায় ডেকো না,
কবে কি আমি বলেছি, মনে রেখো না
কিছু বলবে কি ? না, না, না পিছু ডেকো না ।।
তুমি ভরে নিও বাঁশি ওগো সুর থেকে সুরে
নয় চলে যাবো আমি শুধু দূর থেকে দূরে
এই তাসেরই ঘর বেঁধে তুমি ভেঙে দিও না ।।
কাঁচেরই ঝাড়বাতি নেভে সময় হলে,
প্রেম যে মোমের আলো জ্বালায় শুধু জ্বলে ।
প্রদীপেরই শিখায় পুড়ে মরুক প্রজাপতি
হায় এমনি করে আসে লাভ থেকে ক্ষতি
এই হিসাবেরই খাতা আর খুলে দেখো না ।।
*
গান – যেতে দাও আমায় ডেকো না
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: আশা ভোঁসলে
সুরকার: রাহুল দেববর্মণ
Leave a Reply