শ্রাবণরাতি বাদল নামে, কোথা তুমি এসো ফিরে–
কেতকী ঝরে পথের ‘পরে বাঁধন ছিঁড়ে ।।
বেতস বনে বাতাস কাঁদে সে শুধু সুরে বেদন সাধে,
অকূল আঁধার জাগিয়ে মম পরাণ ঘিরে ।।
হে মেঘ, জানো কি তুমি প্রিয়া কোথায় আছে,
বিরহ ব্যথা কহিব বলো কাহার কাছে ।
বোঝেনা সে কি কেন যে কাঁদি,
মালায় বলো কাহারে বাঁধি–
স্মরণে জ্বালা প্রদীপখানি নিভিল ধীরে ।।
——————-
গান – শ্রাবণরাতি বাদল নামে, কোথা তুমি এসো ফিরে
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
সুর – দীপালি ঘোষ
শিল্পী – অখিল বন্ধু ঘোষ
Leave a Reply