• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে,
কাছে সে আসবে তবে কেমন করে ।
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে ।।

মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন না ফোটে ।
আমারই চাঁদ আমার থাকুক
কেউ যেন না দেখে তারে ।।

যেন তার পায়ের নূপুর বাজে রুমঝুম
এতো রাত ভ্রমর কেন করো গুনগুন ।
লক্ষ্মী ভ্রমর চুপ করনা
আসছে সে আজ আমার দ্বারে ।।

***


গান – ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: মান্না দে
সুরকার: নচিকেতা ঘোষ

Category: আধুনিক বাংলা গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:তোমার ঐ হাসিতে কী দারুন জ্বালা
Next Post:রঙ্গিনী কত মন মন দিতে চায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑