যদি প্রশ্ন করি সব চেয়ে মিষ্টি কি
হয়তো বলবে মধু ।
না গো না আমি বলবো তুমি
আমার বাসর ঘরের বধূ ।।
যদি প্রশ্ন করি সব চেয়ে গভীর বলো কি
বলবে ভালোবাসা ।
না গো না আমি বলবো তুমি
তোমার চোখের নীরব ভাষা ।।
যদি প্রশ্ন করি সব চেয়ে আনন্দ দেয় কি
হয়তো বলবে সুখ ।
না গো না আমি বলবো তুমি
তোমার লজ্জা মাখা মুখ ।।
যদি প্রশ্ন করি সব চেয়ে প্রিয় বলো কি
হয়তো বলবে গান ।
না গো না আমি বলবো তুমি
তোমার অবুঝ অভিমান ।।
*
গান – যদি প্রশ্ন করি সব চেয়ে মিষ্টি কি
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: মান্না দে
সুরকার: সুপর্ণকান্তি ঘোষ
Leave a Reply