• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ইদানিং-২ (যোজন যোজন দূর)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » ইদানিং-২ (যোজন যোজন দূর)

এই জীবন একটা নদী ছিল,
নদীতে প্রাণ নৌকা ছিল,
নৌকাতে মন মাঝি ছিল,
মাঝির হাতে বাঁশি ছিল,
সেই বাঁশিতে ধরল যখন সুর,
তুমি তখন যোজন যোজন দূর।।

চিতায় যেমন মানুষ পোড়ে,
তেমনি করে পোড়ে আমার মন,
সে ধোঁয়াতে জন্মেরে মেঘ,
চোখেতে তাই বৃষ্টি সারাক্ষণ।।
এই চোখে এক আকাশ ছিল,
আকাশ ভরা তারা ছিল,
তারার মাঝে চাঁদটা ছিল,
চাঁদের মাঝে আলো ছিল,
সেই আলোতে ভাঙলো যেদিন রাত,
দেখি তুমি ছেড়ে গেছ হাত।

মাটির তলায় মানুষ ঘুমায়,
সেই ঘুম আমার চোখে রে,
এই জগতে নাই রে আমি,
চলে গেছি অন্যলোকে রে।।
এই মনে একটা বাগান ছিল,
বাগানে এক গোলাপ ছিল,
গোলাপের এক ভ্রমর ছিল,
ভ্রমরের এক বন্ধু ছিল,
দুই বন্ধুতে বুঝল যখন ভুল,
ঝরে গেল অবুঝ গোলাপ ফুল।

——————–
কুমার বিশ্বজিত
কথা ও সুর – আহমেদ ইমতিয়াজ বুলবুল

Category: আধুনিক বাংলা গানTag: আহমেদ ইমতিয়াজ বুলবুল, কুমার বিশ্বজিত
Previous Post:আমার মন তো বসে না গৃহ কাজে সজনি গো অন্তরে বৈরেগীর লাওয়া বাজে
Next Post:জেলীসহ খাবেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑