• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভালবাসা মোরে ভিখারী করেছে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » ভালবাসা মোরে ভিখারী করেছে

ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী
তোমারই দুয়ারে কুড়াতে এসেছি ফেলে দেওয়া মালাখানি
নয়নের জলে যে কথা জানাই, সে ব্যথা আমার কেহ বোঝে নাই
মেঘের মরমে যে মিনতি কাঁদে চাঁদ বুঝিবে না জানি
ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী

মাধবীলতা গো আজ তুমি আছ ফুলের স্বপন সুখে
একদিন যবে ফুল ঝরে যাবে লুটাবে ধূলির বুকে
খেয়ালী প্রেমের খেলা বোঝা দায়, কখনো হাসায় কখনো কাঁদায়
মুক হয়ে যায় কারও মুখরতা, কারও মুখে জাগে বাণী
ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী

———————-
সুর – কমল দাশগুপ্ত
কণ্ঠ – জগন্ময় মিত্র

Category: আধুনিক বাংলা গানTag: কমল দাশগুপ্ত, জগন্ময় মিত্র, মোহিনী চৌধুরী
Previous Post:পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায়
Next Post:কেন এ হৃদয় চঞ্চল হোলো

Reader Interactions

Comments

  1. আবুল কালম

    April 7, 2012 at 4:55 pm

    বেটা ভালবাসা ভিখারী করলে
    ভালবাসলে কেন????????

    Reply
  2. Aminul Huq

    April 22, 2012 at 10:01 am

    I like it…

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑