• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বৃষ্টি দেখে অনেক দূরে থাকি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » বৃষ্টি দেখে অনেক দূরে থাকি

বৃষ্টি দেখে অনেক দূরে থাকি
বৃষ্টি যদি কপোল ছুঁয়ে যায়!
স্বপ্ন যেটুকু আছে জমা
কখন না জানি সেটুকু ধুঁয়ে যায়!
হাসতে গেলে কন্ঠ ধরে আসে
এখন আমার সব কিছুতে ভয়;
স্বপ্ন যেটুকু আছে জমা
কখন যেনো সেটুকু মুছে যায়!

সন্ধ্যা হলে চোখটা ভিজে আসে
ফিরে যাওয়ার নেইতো কোনো ঘর,
ভীড় ভেঙ্গে যায় আমি শুধু একা
বুকের ভেতর সর্বনাশী ঝড়।
হাসতে গেলে কন্ঠ ধরে আসে
এখন আমার সব কিছুতে ভয়;
স্বপ্ন যেটুকু আছে জমা
কখন যেনো সেটুকু মুছে যায়!

বাস্তবতা কোথাও তুমি নেই
ভুল করে তাই স্বপ্ন দেখেই সুখ;
কোটি মুখের প্লাবন ভেঙ্গে ভেঙ্গে
খুঁজে বেড়াই একটা প্রিয় মুখ।
হাসতে গেলে কন্ঠ ধরে আসে
এখন আমার সব কিছুতে ভয়;
স্বপ্ন যেটুকু আছে জমা
কখন যেনো সেটুকু মুছে যায়!

———————-
বাপ্পা মজুমদার
অ্যালবাম-সূর্যস্নানে চল

Category: আধুনিক বাংলা গান
Previous Post:আজ ঝড় ভালোবাসা
Next Post:বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑