• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ত্রয়ী – বেলাল চৌধুরী

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » ত্রয়ী – বেলাল চৌধুরী

উপমহাদেশীয় কবিতারা

‘তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে’

অপারেশন মরুঝড় ঝটিকা, শূন্য ঘটিকা
এসে গেছে তোমাদের জন্য স্বপ্নাদ্য বটিকা;
নারী শিশু কবিতা চাঁদের হাসি নয়কো সহজপাচ্য
পোখরান পরমাণু আয়োজন ক্ষুিপপাসা মরীচিকা….

ঢের বেশি নয় কি সাহিত্য পদবাচ্য?

দুর্গতি
ধর্মে-কর্মে নেই মতি
অগত্যার গতি,
টেনে দিই যদি যতি
কী আর এমন ক্ষতি!

ধর্ম-অধর্ম
ভাল কি আছে আর বকবৃত্তির চেয়ে
বক-প্রতীকে গিয়েছে দেশ ছেয়ে—
বকধার্মিকদেরই তো দিন এখন
আদাড়পানা
বকলমিদের পোয়াবারো পড়ে পাওয়া চোদ্দ আনা।

সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৫, ২০১০

Category: কবিতা
Previous Post:পারাপার বড়ই কঠিন – মোহাম্মদ সাদিক
Next Post:মৃত্যুর শরীর ভেঙে – সৈয়দ শামসুল হক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑