• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একদিন বৃষ্টিতে বিকেলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » একদিন বৃষ্টিতে বিকেলে

একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে ছটি-জামা-মাথা,
থাকবেনা রাস্তায় গাড়ি-ঘোড়া
দোকান-পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ ।

একদিন বৃষ্টিতে বিকেলে
মনে পড়ে যাবে সব কথা
কথা দিয়ে কথাটা না রাখা
ফেলে আসা চেনা চেনা ব্যাথা
অদূরে কোথাও কোন রেডিওতে
‘এই পথ যদি না শেষ হয়’
আর বৃষ্টির রং হয়ে যাবে নীল
আর আকাশের রংটা ছাই ।

একদিন ..বৃষ্টিতে………
একদিন ….বৃষ্টিতে বিকেলে

ভাঙ্গা দেয়ালের গায়ে
সাতপাকে বাঁধা কবে কার নুনশোতে কোথাও
আর বৃষ্টির ছাটে যাবেন দেখা
দু’জনের চোখের জল
ঝমঝম ঝমঝম ছোখের জল।

একদিন বৃষ্টিতে বিকেলে
আমরা ধরা পড়ে যাব দেখ ঠিক
ধুয়ে যাবে যত আছে অভিমান
ধুয়ে যাবে সিঁধুরের টিপ,
আর ছটিটাও ছিড়ে যাবে তক্ষনি
তাই পালানো যাবেনা যে কোথাও
রাস্তা যেমন তেমনই
শুধু লোকজন সব উদাও ।

একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে ছটি-জামা-মাথা,
থাকবেনা রাস্তায় গাড়ি-ঘোড়া
দোকান-পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ ।

—————
অঞ্জন দত্ত

Category: আধুনিক বাংলা গানTag: অঞ্জন দত্ত
Previous Post:বন্ধু তোকে মনে পড়ে
Next Post:জাতিস্মর (অমরত্বের প্রত্যাশা নেই)

Reader Interactions

Comments

  1. Raz Ferdaus

    October 10, 2012 at 11:41 am

    কবিতাটা সুন্দরনা?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑