সুখেও কেঁদে ওঠে মন – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
সুখেও কেঁদে ওঠে মন
এমনও হাসি আছে
বেদনা মনে হয়
জলে ভরে দু নয়ন।।
বাইরে দেখি মৌন মুখে
কাটে যে সারা বেলা
মনে মনে কত কথায়
দুজনে করে খেলা।
পেয়ে হারাবার ভয় বারে বার
চলে যায় এ লগন।।
স্বপ্ন যারা দেখছে বসে
খোলা চোখে চেয়ে
স্বর্গে তারা পৌঁছবে ঠিক
স্বর্গ সিঁড়ি বেয়ে।
গভীর দুঃখে অনেক সুখে
সুখী তাই এ দুজন।।
.
গান – সুখেও কেঁদে ওঠে মন
লিরিক্স/গীতিকার – পুলক বন্দ্যোপাধ্যায়
সংগীত – অজয় দাস
শিল্পী – কিশোর কুমার
চলচ্চিত্র – মিলন তিথি

এটি কিশোর কুমার এর গান । আপনারা কুমার শানু লিখে রেখেছেন কেনো ?
ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেয়ার জন্য। সংশোধন করে দেয়া হল।