এই কূলে আমি আর ওই কূলে তুমি – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
এই কূলে আমি আর ওই কূলে তুমি
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়।
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখি দুটি কুলে গান যেন গায়।।
যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়
দূরে আছ তবু কথা হয় বিনিময়,
জানো নাতো কি নিবিড় এই পরিচয়।
দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে,
তুমি যেগো ভেসে এলে প্রাণের খেয়ায়।।
—————–
কথা- গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও শিল্পী- মান্না দে
গানটির গীতিকার গৌরীপ্রসন্ন নন, শ্রীযুক্ত বঙ্কিম ঘোষ৷