• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি যদি বলো পদ্মা মেঘনা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » তুমি যদি বলো পদ্মা মেঘনা

তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি
তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা
ওহ… তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেবো জমা
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা

এই তোমারি জন্যে হতে পারি দেবদাস রোমিও
এই তোমারি জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও
এই তোমারি জন্যে এনে দিতে পারি আকাশের যত তারা
শুধু পারবোনা আমি যদি বলো তুমি বাঁচতে তোমাকে ছাড়া
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা

এই তোমারি জন্যে অনায়াসে আমি হিমালয় ডিঙাবো
এই তোমারি জন্যে ঘুম হীন চোখে রাত্রি কাটাবো
এই তোমারি জন্যে গোটা পৃথিবীটা ভরে দেবো ফুলে ফুলে
শুধু পারবোনা আমি যদি বলো তুমি থাকতে তোমাকে ভুলে
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
তুমি যদি বলো কষ্টগুলো উড়িয়ে দেবো হাওয়ায়
ওহ… তুমি যদি বলো করবো বদল নিজেকে তোমার চাওয়া (?)
তুমি আমার শুধু আমার ভালো লাগে কবিতা

—————————
শিল্পীঃ কুমার বিশ্বজিত

Category: আধুনিক বাংলা গানTag: কুমার বিশ্বজিত
Previous Post:তোমরা যতই আঘাত করো
Next Post:আমি জানিতে চাই দয়াল

Reader Interactions

Comments

  1. NASIR

    November 30, 2020 at 6:14 pm

    I LOVE THIS SONG

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑