• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার ভালোবাসার রাজপ্রাসাদে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » আমার ভালোবাসার রাজপ্রাসাদে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে,
মনের ময়ূর মরেছে ঐ ময়ূর মহলেই ।
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই ।।

দরবারে তার ছিলো আমার সোনার সিংহাসন,
আমি হাজার হাতের সেলাম পেলাম
পেলাম না তো মন ।
আজ মখমলের ঐ পর্দাগুলো
ওড়ায় শুধু স্মৃতির ধুলো,
ফুলবাগানের বাতাস এসে
আছড়ে পড়ে যেই ।।

আমার নাচঘরে যেই পাগল হত নূপুর তোমার পায়,
আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে
দিতাম তোমার গায় ।
তুমি শ্বেত পাথরের গেলাস ভরে
অনেক শুধা দিতে ধরে,
আবার বিষও পেলাম তোমার দেয়া
ঐ পেয়ালাতেই ।।

***

গান – আমার ভালোবাসার রাজপ্রাসাদে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: মান্না দে
সুরকার: নচিকেতা ঘোষ

Category: আধুনিক বাংলা গানTag: পুলক বন্দ্যোপাধ্যায়
Previous Post:আমার একদিকে শুধু তুমি
Next Post:আমার না যদি থাকে সুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑