• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রসনে, কালী নাম রটরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » রসনে, কালী নাম রটরে

জংলা – একতালা

রসনে, কালী নাম রটরে।
মৃত্যুরূপা নিতান্ত ধরেছে জঠরে॥
কালী যার হৃদে জাগে, তর্ক তার কোথা লাগে,
কেবল বাদার্থমাত্র ঘট-পটরে॥
রসনারে কর বশ, শ্যামানামামৃতরস,
তুমি গান কর পান কর, সে পাত্র বটরে॥
সুধাময়ী কালীর নাম, কেবল কৈবল্যধাম,
করে জপনা কালীর নামে, কি উৎকটরে॥
শ্রুতি রাখ সত্ত্বগুণে, দ্বি-অক্ষর কর মনে,
প্রসাদ বলে দোহাই দিয়া, কালী বলে কাল কাটরে॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মায়ের এম্নি বিচার বটে
Next Post:হৃৎকমলমঞ্চে দোলে করালবদনী শ্যামা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑