• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পতিতপাবনী তারা – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » পতিতপাবনী তারা – লিরিক্স – রামপ্রসাদ সেন

পতিতপাবনী তারা – লিরিক্স – রামপ্রসাদ সেন

প্রসাদী সুর – একতালা।

পতিতপাবনী তারা।
ও মা কেবল তোমার নামটী সারা॥
ঐ যে তরাসে আকাশে বাস, বুঝেছি মা কাজের ধারা॥
বশিষ্ঠ চিনিয়াছিল, হাড় ভেঙে শাপ দিল,
তদবধি হইয়াছ ফণী যেন মণিহারা॥
ঠেকেছিলে মুনির ঠাঁই, কার্য কারণ তোমার নাই,
ঙয়ায় সয় তয় রয় সেইরূপ বর্ণ পারা॥
দশের পথ বটে সোজা, দশের লাঠি একের বোঝা,
লেগেছে দশের ভার, মনে শুধু চক্ষু ঠারা॥
পাগল বেটার কথায় মজে, এত কাল মলাম ভজে,
দিয়াছি গোলামী খৎ, এখন কি আর আছে চারা॥
আমি দিলাম নাকে খৎ, তুমি দেও মা ফারখৎ,
কালায় কালায় দাওয়া ঝুটা, সাক্ষী তোমার ব্যাটা যারা॥
বসতি ষোড়শদলে, ব্যক্ত আছে ভূমণ্ডলে,
প্রসাদ বলে কুতূহলে, তারায় লুকায় তারা॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

পতিতপাবনী তারা।
ওমা কেবল তোমার নাম সারা॥
তরাসে আকাশে বাস, বুঝেছি মা কাজের ধারা॥
বশিষ্ঠ চিনিয়াছিল, হাড় ভেঙে শাপ দিল।
তদবধি হইয়াছ ফণী যেন মণিহারা॥
ঠেকেছিলে মুনির ঠাঁই, কার্যকারণ তোমার নাই।
ঙয়ায় সয় তয় রয়, সেইরূপ বর্ণপারা॥
দশের পথ বটে সোজা, দশের লাঠি একের বোঝা।
লেগেছে দশের ভার, মনে শুধু চক্ষুঠারা॥
পাগল বেটার কথায় মজে’, এতকাল মলেম ভজে’।
দিয়াছি গোলামি খৎ, এখন কি আর আছে চারা॥
আমি দিলাম নাকে খৎ, তুমি দেও মা ফারখৎ।
কালায় কালায় দাওয়া ঝুটা, সাক্ষী তোমার ব্যাটা যারা।
বসতি ষোড়শদলে, ব্যক্ত হবে ভূমণ্ডলে।
প্রসাদ বলে কুতূহলে, তারায় লুকায় তারা॥

পাঠান্তর / পাঠভেদ:

পতিতপাবনী তারা কেবল তোমার নাম সারা।
তরাসে আকাশে বাস, বুঝেছি মা কাজের ধারা॥
বশিষ্ঠ চিনিয়াছিলো,        হাড় ভেঙে শাপ দিলো,
তদবধি হোয়ে আছ, ফণী যেন মণিহারা।
ঠেকেছিলে মুনির ঠাঁই, কার্য করণ তোমার নাই,
ঙয়ায়, সয়, তয়, রয়, সেইরূপ বর্ণ পারা॥
দশের পথ বটে সোজা দশের লাঠি একের বোঝা,
লেগেছে দশের ভার, মনে শুধু চক্ষু ঠারা॥
পাগল ব্যাটার কথায় মোজে, এতকাল মোলেম ভোজে,
দিয়াছি গোলামি খৎ, এখন কি আর আছে চারা॥
আমি দিলাম নাকে খৎ,        তুমি দেও ফারখৎ,
কালায় কালায় দাওয়া ঝুটা, সাক্ষি তোমায় ব্যাটা বারা।
বসতি ষোড়শদলে,        ব্যক্ত হোয়ে ভূমণ্ডলে,
প্রসাদ বলে কুতুহলে, তারার লুকায় তারা॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:নিত্যই তোয় বুঝবে কেটা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মন কেন মায়ের চরণছাড়া – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑