• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চিকন-কালরূপা সুন্দরী ত্রিপুরারি-হৃদে বিহরে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » চিকন-কালরূপা সুন্দরী ত্রিপুরারি-হৃদে বিহরে – লিরিক্স – রামপ্রসাদ সেন

চিকন-কালরূপা সুন্দরী ত্রিপুরারি-হৃদে বিহরে – লিরিক্স – রামপ্রসাদ সেন

খাম্বাজ – তিওট।

চিকণ-কালরূপা        সুন্দরী ত্রিপুরারি-হৃদে বিহরে।
অরুণ-কমলদল, বিমল চরণতল,
হিমকর-নিকর রাজিত নখরে॥
বামা অট্ট অট্ট হাসে,        তিমিরকলাপ নাশে,
ভাষে সুধা অমিত ক্ষরে।
ভ্রমে কোকনদদল, মধুকর চঞ্চল,
লঘুগতি পতিত যুবতী-অধরে॥
সহজে নবীনা ক্ষীণা,        মোহিনী বসনহীনা,
কি কঠিনা দয়া না করে।
চঞ্চলাপাঙ্গ প্রাণ-হর, বরষতি শর খর,
কত কত শত শত রে॥
কহে রামপ্রসাদ কবি,        অসিত মায়ের ছবি,
ভাবিয়া নয়ন ঝরে।
ও পদপঙ্কজ-পল্লবে        বিহরতু,
মামক মানস আশ ধরে॥

পাঠান্তর / পাঠভেদ:

খাম্বাজ – তেওট

চিকণ-কালরূপা সুন্দরী ত্রিপুরারি-হৃদে বিহরে।
অরুণ-কমলদল, বিমল-চরণতল, হিমকর-নিকর রাজিত নখরে।
বামা অট্ট অট্ট হাসে, তিমির-কলাপ নাশে,
ভাষে সুধা অমিত ক্ষরে।
ভ্রমে কোকনদদল, মধুকর চঞ্চল,
লঘুগতি পতিত যুবতী-অধরে॥
সহজে নবীনা ক্ষীণা, মোহিনী বসনহীনা,
কি কঠিনা দয়া না করে।
চঞ্চলাপাঙ্গ প্রাণহর, বরষিত শরখর, কত কত শত শত রে॥
কহে রামপ্রসাদ কবি, অসিত মায়ের ছবি,
ভাবি ভাবি নয়ন ঝরে।
ও পদ-পঙ্কজ-পল্লবে বিহরতু, মামক মানস আশ ধরে॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী খাম্বাজ। তাল তিওট।

চিকণ-কালরূপা সুন্দরী ত্রিপুরারি-হৃদি বিহরে।
অরুণ-কমল-দল,        বিমল চরণতল,
হিমকর-নিকর রাজিত নখরে।
বামা অট্ট অট্ট হাসে, তিমিরকপাল নাশে,
ভাষে সুধা প্রমিতাক্ষরে।
কোকনদ-ভ্রমে        মধুকরচয় চঞ্চল
লঘুগতি পতিত যুবতী-অধরে।
সহজে নবীনা ক্ষীণা,        মেদিনী বসনহীনা,
কি কঠিনা দয়া না করে।
চঞ্চলাপাঙ্গ প্রাণহর        শর খর বরষিত,
কত কত শত শত রে॥
রামপ্রসাদ কবি অসিত মায়ের ছবি
ভাবি ভাবি নয়ন ঝরে।
ও পদপঙ্কজ পঞ্চরে বিহরতু,
মামক মানস হাস ধরে॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কেরে বামা কার কামিনী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:ছি-ছি মনভ্রমরা দিলি বাজী – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Comments

  1. Sambuddha Ghosh

    November 17, 2020 at 4:02 pm

    অনেক ধন্যবাদ

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑