• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সংসারে যদি নাহি পাই সাড়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » সংসারে যদি নাহি পাই সাড়া

সংসারে যদি নাহি পাই সাড়া,
তুমি তো আমার রহিবে।
বহিবারে যদি না পারি এ ভার,
তুমি তো বন্ধু, বহিবে।
কলুষ আমার, দীনতা আমার,
তোমারে আঘাত করে শতবার;
আর কেহ যদি না পারে সহিতে,
তুমি তো বন্ধু, সহিবে।
যাক ছিঁড়ে যাক মোর ফুলমালা,
থাক পরে থাক ভরা ফুলডালা।
হবে না বিফল মোর ফুল তোলা-
তুমি তো চরণে লইবে।
দুঃখেরে আমি ডরিব না আর,
কন্টক হোক কন্ঠের হার,
জানি তুমি মোরে করিবে অমল
যতই অনলে দহিবে।।

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:আমার চোখ বেঁধে ভবের খেলায়
Next Post:তোর কাছে আসব মাগো শিশুর মত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑