• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওহে জগত কারণ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » ওহে জগত কারণ

ওহে জগত কারণ ! একি নিয়ম তব?
এ কি মহোৎসব, এ কি মিলন নব?
গ্রহ ডাকিয়া গ্রহে মিলন মাগে?
অনু অনুকে ডাকে চির অনুরাগে।
হৃদয় হৃদয়ে ডাকে প্রেম-সোহাগে,
অখিল নিখিল ভরা এ কি আহবান রব?
যে নিয়মে জীবগণ সুখ-দুখ-অন্ধ;
প্রেম-পারিজাতে, প্রভু, একি মকরন্দ?
দুইটি অন্তর তাই দুরান-র হতে,
করিছে শপথ আজ মিলি একসাথে,
‘প্রেম হইবে রথী জীবনের রথে,
তুচ্ছ দৈন্য, অতি তুচ্ছ বিভব।’

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:ঘি দিয়ে কচি ডাঁটাশাক
Next Post:দাও হে ওহে প্রেমসিন্ধু দাও এ নবীন যুগলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑