• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিয়েছিলে যাহা, গিয়াছে ফুরায়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » দিয়েছিলে যাহা, গিয়াছে ফুরায়ে

দিয়েছিলে যাহা, গিয়াছে ফুরায়ে
ভিখারীর বেশ তাই;
ফুরায় না যাহা এবার সে ধন
তোমার চরণে চাই।
সুখ আমারে দেয় না অভয়,
দুঃখ আমারে করে পরাজয়;
যত দেখি তত বাড়িছে বিস্ময়,
যাহা পাই তা হারাই।
ভবের মেলায় কতই খেলনা
কিনিলাম, তবু সাধ তো গেল না;
ঘাটে এসে দেখি কিছু নাই বাকি,
কে দিবে তরীতে ঠাঁই।
দাও হে বিশ্বাস, দাও হে ভকতি,
বিশ্বের হিতে দাও হে শকতি;
সম্পদে বিপদে তব শিব-পদে
স্থান যেন সদা পাই।

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:কাঙাল বলিয়া করিয়ো না হেলা
Next Post:কত গান তো হ’ল গাওয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑