• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মনের ভগ্ন দুয়ারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আমার মনের ভগ্ন দুয়ারে

আমার মনের ভগ্ন দুয়ারে সহসা তুমি কে গো, তুমি কে ?
নন্দন আভা-বেষ্টিত তনু উজল নিজ আলোকে:-
তুমি কে গো তুমি কে?
এ কি প্রেম-প্রতিম অঙ্গ! একি যৌবন রূপ অঙ্গ!
এ কি মন্দাকিনী মন্দ-সলিল ভঙ্গ!
এ কি সহসা মম জীবন-বন জীবন-বনপুস্পিত তোমার নয়ন পলকে-
তুমি কে গো তুমি কে?
ছিল অশ্রুজলদলীন হৃদয় দুঃখ তামস গগনে,
আজি প্রাণ মম উন্দ্রধনু তোমার নয়ন কিরণে,
আজি প্রাণ মম মত্ত মধুপ লুন্ঠিত তব চরণে,
মম জীবন মরণ ধরম শরম সকলি লীন পুলকে।-
তুমি কে গো, তুমি কে?
তুমি বিশ্ব করেছ সুন্দর মনের নিভৃত কন্দরে,
মম ক্ষুদ্র তরণী চঞ্চল ক্ষুদ্র জীবন বন্দরে;
তুমি সহসা উদিত ভাস্কর নীল নিশীথ-অম্বরে;
মম জীবন-গহন চয়ন কুসুম শোভিত তব অলকে।-
তুমি কে গো, তুমি কে?

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:ওগো দুঃখী, কাঁদিছ কি সুখ লাগি
Next Post:বিঘ্নহরণ সুখবিধায়ক নায়ক একছত্র বিশ্বেশ্বর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑