• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমায় ক্ষমা করিয়ো যদি তোমারে জাগায়ে থাকি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আমায় ক্ষমা করিয়ো যদি তোমারে জাগায়ে থাকি

আমায় ক্ষমা করিয়ো যদি তোমারে জাগায়ে থাকি।
দুদিন গাহিয়া গান চলিয়া যাইবে পাখি।
তোমার নিকুঞ্জ-শাখা
বসন্ত-পবন মাখা;
প্রাণের কোকিলে, বলো, কেমনে ভুলায়ে রাখি?
নিঠুর সংসার-বনে
শুস্কতৃণ আহরণে
কাটি যাবে দিবা, তাই কাতরে তোমায় ডাকি।
আমার করুণ গানে
যদি দুঃখস্মৃতি আনে,
ফুরাইয়া গেলে গান মুছিয়া ফেলিয়ো আঁখি ।

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:ক্রন্দসী পথচারিণী
Next Post:ওগো দুঃখী, কাঁদিছ কি সুখ লাগি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑