• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ক্ষমিয়ো হে শিব, আর না কহিব

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » ক্ষমিয়ো হে শিব, আর না কহিব

ক্ষমিয়ো হে শিব, আর না কহিব-
দুঃখ বিপদে ব্যর্থ জীবন মম।
মৃত্তিকা বলে মোরে, ওরে মুঢ় নর,
হৃদয়-আঘাতে তব কেন এত ডর।
দীর্ণ মম বক্ষ যত, আঘাত যত খর,
শস্য সুফল তত, ততই শ্যাম মনোরম।।
আকাশ বলে মোরে, আমি কাঁদি যবে
হাসে বসুন্ধরা ফুল্লাবিভবে;
তোমার ও নয়ন-বারি বিফল না হবে,
শুস্ক জীবনে তব ফুটিবে ফুল অনুপম।।

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:ওগো দুঃখ সুখের সাথী
Next Post:তব চরণ তলে সদা রাখিয়ো মোরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑